রবিবার, ০৪:১৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মিসাইল ছাড়াই যুদ্ধের ‘কৌশল’ জানালেন বাংলাদেশ কোচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

একটা সময় পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল হোম অ্যাডভান্টেজ মানে ঘরের মাঠের সুবিধার কথা ভাবেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে টাইগাররাও এই চর্চা শুরু করে। বিশেষ করে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে এই সুবিধা পুরোপুরি নিতে শিখেছে।

হাথুরুর আমলেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে রাসেল ডমিঙ্গো কোচ হয়ে আসার পর সেই ধারা থেকে বেরিয়ে ভালো উইকেটে খেলার ওপর জোর দেন।

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসে হাথুরু আজ বুধবার প্রথম সংবাদ সম্মেলন করেন। যেখানে তিনি ঘোষণা দেন, ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখেই খেলবে বাংলাদেশ।

ঘরের মাঠে হাথুরুসিংহের অধীনে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে এই শ্রীলংকান কোচ বলেন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কী বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে?’

তিনি আরও বলেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে আপনি কীভাবে লড়াই করবেন। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

‘দক্ষিণ আফ্রিকায় ওরা ভালো করেছে। নিউজিল্যান্ডে ওরা ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। ইবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার, শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তা–ই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’-যোগ করেন হাথুরু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com