সোমবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতালির পত্রিকা লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি।

জেলেনস্কি সোমবার চীনা সরকারের সাথে যোগাযোগ করেন। এবং দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ‘রাশিয়াকে কোনো ধরনের সহায়তা’ না করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আশা করছি বেইজিং সরকার বাস্তববাদী সিদ্ধান্ত নিবে। তা না হলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পড়ব, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, “চীনের সাথে ইউক্রেনের ‘সম্পর্ক খুব ভালো’। ‘সবার স্বার্থে’ এই সম্পর্ক নষ্ট করা যাবে না।”

এদিকে চীন রাশিয়ার বন্ধুপ্রতিম দেশ হলেও এখনো মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্র বলছে, চীন শিগগিরই অস্ত্র সরবরাহ করতে পারবে।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিবিএস টেলিভিশনকে বলেন, চীন ‘রাশিয়াকে প্রাণঘাতী সমর্থন দিবে’।

এর মানে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, ‘অস্ত্র, প্রাথমিকভাবে অস্ত্র।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো কয়েক দফা রাশিয়ার সাথে বৈঠক করায় কঠোর সমালোচনা করেন জেলেনস্কি। বলেন, ‘এই আলোচনা ফলপ্রসু হবে না। ম্যাঁক্রো সময় নষ্ট করছেন। আমি সমাপ্তি টেনে দিয়েছি যে কোনোভাবেই রাশিয়ার মনোভাব বদলানো যাবে না।’

সূত্র : মুসলিম মিরর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com