সোমবার, ০৮:৪২ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম জানালেন স্বাস্থ্যমন্ত্রী, বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ‘ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সমাধান কঠিন’ হরমুজ প্রণালীতে ‘মুক্ত’ ও ‘নিরাপদ’ জাহাজ চলাচলের আহ্বান চীনের প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৯৩ বার পঠিত

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে বিএম কলেজ রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একই দাবিতে এক সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মো. ইব্রাহিম, মো. নাজিম উদ্দিন, মো. হুমায়ুন আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝরে পড়ছে। যে কারণে জীবন বাঁচাতে নিরাপদ সড়ক প্রয়োজন।

গত ১৬ মার্চ বিকেলে বিএম কলেজ গেটে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাদিম একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। তারা ঘাতক চালকের বিচার ও শাস্তি দাবি করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com