সোমবার, ০৮:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাশিয়াকে দায়ী করতে পরমাণু বিস্ফোরণ ঘটাবে ইউক্রেন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৫ বার পঠিত

রাশিয়াকে অভিযুক্ত করতে জাতিসঙ্ঘ সম্মেলনের আগে ইউক্রেন তার ভূখণ্ডে একটি পরমাণু দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে বলে মস্কো দাবি করেছে। রাশিয়া অবশ্য কোনো প্রমাণ না দিয়েই এই অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ইউরোপের একটি দেশ (নাম প্রকাশ করা হয়নি) থেকে রেডিওঅ্যাক্টিভ উপাদান ইউক্রেনে আনা হয়েছে। আর ইউক্রেন বড় মাত্রার কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।

এতে আরো বলা হয়, এই বিস্ফোরণের (এর ফলে ওই এলাকায় তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়ে স্থানটি দূষিত হয়ে যাবে) লক্ষ্য হবে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের বিপজ্জনক রেডিওঅ্যাক্টিভ স্থাপনাগুলোতে নির্বিচার হামলার জন্য অভিযুক্ত করা।

রাশিয়া আগেও কয়েকবার তাকে অভিযুক্ত করতে ছদ্মবেশী হামলার পরিকল্পনার জন্য ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো হামলা এখনো ঘটেনি।

ইউক্রেন ও তার মিত্ররা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যঅন করে বলেছে, এগুলো হলো মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা। তারা বরং মস্কোর বিরুদ্ধে এ ধরনের কাজ করে কিয়েভকে দোষী করার ষড়যন্ত্রের কথা বলেছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com