রবিবার, ১১:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজনৈতিক নেতা হওয়ার জন্য বই পড়তে হবে: ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৯ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক নেতাদের জানাশোনার পরিসর বাড়াতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই রাজনৈতিক নেতা হওয়ার জন্য বই পড়ায় আগ্রহী হতে হবে। একজন নেতাকে পাঠক হতে হবে, তাকে জানাশোনা বাড়াতে হবে। পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার কথা। পরিবর্তনের আরেক নাম শেখ হাসিনা। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। এ দেশের রাজনীতির জন্য তিনি একটি ইতিহাস। শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। ভোট জালিয়াতি শুরু করেছিল বিএনপি। তাদের টার্গেটই এক দফা- সরকার হটাও ক্ষমতা দখল। বিএনপির দৃশ্যমান কোনো উন্নয়ন নেই।

তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থান নির্ধারণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশেও এখন মেট্রোরেল চলছে। পায়রা সমুদ্রবন্দরও দৃশ্যমান। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহুলেন টানেলেরও কাজ শেষ।

মামুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশান আরা, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম মিলন, গ্রন্থের প্রকাশক কাজী তারিক আনন্দসহ বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com