রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

‘মাদকসেবীর’ হামলায় ২ এসআই আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলায় দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জেলার এনায়েতপুর উপজেলার এনায়েতপুর হাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এনায়েতপুর থানার এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক। এ ঘটনায় মো. আক্তার সরকার (৪৮) নামের অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আক্তার সরকার এনায়েতপুর উপজেলার খোকশাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মাদকসেবী বলে দাবি পুলিশের।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমার এনায়েতপুর হাটে তথ্য সংগ্রহ ও বাজার করার জন্য যান। সেখানে বাজার করার সময় মাদকসেবী আক্তার সরকার তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তিনি তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ওসি বলেন, এসময় এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারের কাপড় টেনে ছিড়ে ফেলেন এবং তারা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। আহত এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় অভিযুক্ত আক্তার সরকারকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com