মঙ্গলবার, ০৯:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার : অভিযুক্ত দুলাল বিশ্বাস আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

কক্সবাজার কলাতলী আবাসিক হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুলাল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোল্লা শাহিন জানান, স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে আটকের জন্য অভিযানে নামে টুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ নামের হোটেলের ৪১১ নাম্বার কক্ষ থেকে মা-মেয়ের লাশ দুটি উদ্ধার করা হয়।

সি আলিফ হোটেলের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকার। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের এক কর্মচারী ওই কক্ষে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর লাশ পড়ে আছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আরো জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী-স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নম্বর কক্ষে উঠেছিলেন। কেনো-কী কারণে হত্যাটি ঘটেছে- সেটি খতিয়ে দেখার জন্য সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com