বৃহস্পতিবার, ১২:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে ১৮ লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে ১৮টি লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুলগেরিয়ার পুলিশ এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। ট্রাকটি করে অবৈধ অভিবাসীদের পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বুলগেরিয়ার ইতিহাসে এটি অভিবাসীবিষয়ক সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রাক থেকে উদ্ধার করে পাঁচ শিশুসহ ৩৪ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারো কারো অবস্থা খুবই খারাপ।

তিনি বলেন, ট্রাকের ভেতরটা ছিল খুবই ঠান্ডা। আর বেঁচে যাওয়ার জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে কোনো খাবার পাননি।

তুরস্ক থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে পাড়ি দিতে দীর্ঘ দিন ধরেই অবৈধ অভিবাসীরা বুলগেরিয়া অতিক্রম করে।

ট্রাকটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্ব দিকে লোকোরস্কো গ্রামের কাছে পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদঝিদিয়েভ বলেন, ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেনি।

পুলিশ ধারণা করছে, ট্রাকে থাকা অনেকে আফগানিস্তান থেকে এসেছে। তাদেরকে অবৈধভাবে সার্বিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com