রবিবার, ১০:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মানবতাবিরোধী অপরাধ: যেভাবে ধরা পড়লেন ফাঁসির আসামি ওয়াহেদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল ওয়াহেদ মণ্ডলকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদায় অবস্থিত তার ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আবদুল ওয়াহেদ মণ্ডলের বাড়ি গাইবান্ধায়। তিনি মুগদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় আবদুল ওয়াহেদ জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলা কমিটির সদস্যসচিব ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি গাইবান্ধায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা অপরাধে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ ছিল।
গত সাত বছর আগে আবদুল ওয়াহেদ মণ্ডলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকেসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর গাইবান্ধা ছেড়ে ঢাকার সাভারে চলে আসেন আবদুল ওয়াহেদ মণ্ডল। সেখানে কিছুদিন আত্মগোপনে থাকার তিনি তাবলিগের একটি দলের সঙ্গে যুক্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় দাওয়াতি কার্যক্রমে যান।

র‌্যাব জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই তাবলিগে যুক্ত হন আবদুল ওয়াহেদ মণ্ডল। একসময় পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য অন্যের নামে নিবন্ধন করা সিমকার্ড দিয়ে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি ছদ্মনাম ব্যবহার করতেন।

এদিকে, গত রাতে মোহাম্মদপুর থেকে মো. জাছিজার রহমান খোকা নামের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com