রবিবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সৌদি আরবে হচ্ছে পরবর্তী ফিফা ক্লাব বিশ্বকাপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

আগামী ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সৌদি আরবে ফুটবল আরো ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

ডিসেম্বরের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সৌদি আরব ষষ্ট দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে।

সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেন, ‘আমাদের সম্মানিত করা হয়েছে। আমাদেরকে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দেয়া হয়েছে।

সৌদি আরব ফুটবলে উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বেশি বেশি আন্তর্জাতিক আসর আয়োজনের চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তাছাড়া ২০২৬ সালের এএফসি নারী বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে।

সৌদি আরব নারীদের মধ্যেও ফুটবল ছড়িয়ে দিতে চাচ্ছে। প্রতি সপ্তাহে দুই লাখের বেশি মেয়ে এই খেলায় অংশ নেয়। তাছাড়া প্রথম স্কুল লিগে অংশগ্রহণ করেছে ৫০ হাজার ছাত্রী।
সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com