রবিবার, ০৯:৩৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাষ্ট্রপতি পদ লাভজনক নয়, বললেন ইসি আলমগীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

রাষ্ট্রপতি পদটি লাভজনক নয় বলে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের এ  পদে আসীন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকরা জানতে চান, আইনে আছে দুদক কমিশনাররা লাভজনক কোনো পদে যেতে পারেন না। রাষ্ট্রপতি পদ লাভজনক, নাকি লাভজনক নয়, এটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা কী- জবাবে ইসি মো. আলমগীর বলেন, ‘দুদকের আইনে বলা আছে যে, কমিশনাররা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু আপনারা জানবেন যে, নির্বাচন কমিশন যখন এটি করেছে, তখন আইন-কানুন জেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’

মো. আলমগীর বলেন, ‘বিচারপতি সাহাবুদ্দীন যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন এ নিয়ে কোর্টে একটি মামলা হয়েছিল। কারণ বিচারপতির ক্ষেত্রেও একই আইন যে, তারা লাভজনক পদে যেতে পারবেন না। ওই মামলায় হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। সেখানে হাইকোর্ট বলে দিয়েছেন যে, না, এতে কোনো বাধা নেই এবং সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি।’
তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতির পদকে লাভজনক পদ বলা যাবে না এবং ওই রায়ে বলা আছে, লাভজনক পদ বলতে বোঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী তাদের, অতএব এটি তার (মো. সাহাবুদ্দিন) জন্য প্রযোজ্য নয়। তার রাষ্ট্রপতি পদে আসীন হতে আইনগত কোনো বাধা নেই।’

ইসি মো. আলমগীর বলেন, ‘লাভজনক পদের বিষয়ে একেবারে স্পষ্টভাবে বলা আছে যে, লাভজনক পদ বলতে কী বোঝায়, যদিও তালিকা দেওয়া নেই, তবে লাভজনক পদের ক্ষেত্রে বলা আছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং কোনো প্রতিষ্ঠানে যদি সরকারের ৫০ ভাগের অধিক অর্থ থাকে, তাহলে সেই পদে নিয়োগকে বলা হবে লাভজনক পদ। তো এখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী, তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারী নন। এগুলো সাংবিধানিক পদ।’

আলমগীর বলেন, ‘যেহেতু সাংবিধানিক পদ, সেহেতু লাভজনক পদের ডেফিনেশনে (সংজ্ঞা) তারা পড়েন না। আর যেহেতু এটি নিয়ে একটি মামলা হয়েছিল এবং আমাদের আইন যা বলে তা হলো, হাইকোর্ট বা আপিল বিভাগের যদি কোনো রায় থাকে, সেই রায় আইন হিসেবে গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু বিচারপতি সাহাবুদ্দীন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার সময় মামলা হয়, তখন এই মামলাটি খারিজ হয়ে গিয়েছিল, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির পদটি লাভজনক পদ নয়। এটি সাংবিধানিক পদ। অতএব এটি তার জন্য প্রযোজ্য হবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com