রবিবার, ১২:৪৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

পথ হারিয়ে বিএনপি পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২৩ টি প্রকল্পের উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন ও মোশাররফ-ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। যারা খারাপ কাজ করে, আগুন সন্ত্রাস করে তারা মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে। বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করে। সেই ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে। তারা আওয়ামীলীগকে ভয় পায়। তাদের আন্দোলনে জনগণ নেই। জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আসার সময় পথে পথে তাকিয়ে দেখি আমার কত ছবি! আমার আর ছবির দরকার নেই। ছবি দেখিয়ে আমাকে আর প্রদর্শন করবেন না।’

বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আজ পাকিস্তান সব দিক থেকে তলানিতে যাচ্ছে। তারা (বিএনপি) বলে বাংলাদেশ শ্রীলংকা হবে, বাংলাদেশ শ্রীলংকা হবে না। বাংলাদেশ শ্রীলংকাকে ঋণ দিয়েছে, সুদানকে ঋণ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com