রবিবার, ১২:৪৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মঈন খানের ব্যানার ছিনিয়ে নিয়ে পদযাত্রা বানচাল করে দিলো পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

নরসিংদীর পলাশে পুলিশ জোর করে ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়ে বানচাল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার সকালে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে এই বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে পদযাত্রা কর্মসূচি পালনের পূর্ব অনুমতি না থাকায় তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।

এ সময় ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উস্কানির মুখেও কোনো দ্বন্দ্বে যাইনি। ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবো।

ড. আব্দুল মঈন খান আরো বলেন, পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনো গণতন্ত্র হতে পারে না, সেই কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। কিন্তু দুঃখের বিষয় আজকে ৫০ বছর পরে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা স্বাধীনতার মূল উপজীব্য গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এভাবে কোনো জাতিকে রুখে দেয়া যায় না। অন্যায়ের প্রতিকার হবে, বাংলাদেশের মানুষ এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। সরকারকে পদত্যাগ করে একটি তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা জনগণের ভোট পাবে তারা সরকার গঠন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com