সোমবার, ০৪:১৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

তুরস্কে ভূমিকম্প : তরুণীর বুদ্ধিমত্তায় বেঁচে গেল পুরো পরিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

উপস্থিত বুদ্ধির জোরে পুরো পরিবারকে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া থেকে রক্ষা করেছেন ১৯ বছরের এক তরুণী। জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছেন মাকে।

আনাদোলু নিউজ অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) তুরস্কের দক্ষিণাঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে সর্বশেষ দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬৫ জন। আর সিরিয়ায় সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। মোট দেশ দুটিতে ২৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা।

ওই রাতে উমিত আসলানোগ্লু নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন, হঠাৎ তার পালিত কুকুরটি তারস্বরে ডাকতে লাগলো। থামছেই না! ঠিক সে সময় প্রথম কম্পন অনুভূত হয়। আর সাথে সাথেই ওই তরুণী তার ভাই, মা আর আন্টিকে ডেকে তোলেন।

আশপাশের ভবনগুলো বিস্কুটের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল! তিনি তখন বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন তার ভাই আর খালাকে সেখানে থেকে বের হতে। পরে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আবার উঠেন তার মাকে বাঁচাতে। সে সময় তাদের ভবনটি ভূমিকম্পে দুলে দুলে উঠছিল।

আনাদোলু নিউজ অ্যাজেন্সিকে তিনি বলেন, ‘ওই সময় ভবনটি আমাদের উপর পড়েছিল। ভবনের ভেঙে পরা অংশ আমার কোমরে পরে। আমি কোনোমতো ঠেলে উঠে দাঁড়াই। আমাদের বাঁচার একমাত্র উপায় ছিল বারান্দা থেকে লাফ দেয়া।’

উমিত আসলানোর পরিবার এখন উত্তরের রাবজোন প্রদেশে আছে এক আত্মীয়ের বাসায়। তারা ভালো আছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com