রবিবার, ০৮:১০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

বিতর্কিত দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই আপাতত পড়ানো বন্ধ থাকবে। এ দুটি বই আগামী বছর নতুন করে তৈরি করে দেয়া হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে এক বৈঠকে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ পাঠদান থেকে প্রত্যাহার করা হলো। ওই দুই শ্রেণির জন্য প্রণীত ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক সমূহের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে।

মন্ত্রী আরো বলেন, ‘ধর্ম একটি পবিত্র জিনিস। এটা নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যারা এই মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। বইয়ে ইসলামবিরোধী কিছু নেই। পাঠ্যবইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে এটা না থাকলে ভালো হতো। আমরা বলছি ঠিক আছে নতুন বই আমরা আবার তৈরি করে দেবো। নৌকার যারা কর্মী তারা কখনো ইসলামবিরোধী কোনো কাজ করতে পারেন না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী ,হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com