বৃহস্পতিবার, ১২:২২ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

প্রথম ডোজের গণটিকা কর্যক্রম চলবে আরও দুই দিন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৮ বার পঠিত

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের গণটিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ গণটিকা কার্যক্রম চলবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

ডা. ফ্লোরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব টিকাকেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন।

দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে ১ কোটি মানুষকে টিকাদান কর্মসূচি চলছে। সারাদেশে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com