সোমবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : জাতিসঙ্ঘ মহাসচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

রাশিয়া ও ইউক্রেনের সংঘাত আরো বেড়ে গেলে তা গোটা বিশ্বকে একটি ‘বৃহত্তর যুদ্ধের’ দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি গতকাল (সোমবার) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ওই সতর্কবাণী উচ্চারণ করেন।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় এ ভাষণ দিলেন গুতেরেস।

তিনি বলেন, আমাদের জীবনের অন্য যেকোনো সময়ের তুলনায় আমরা অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে ২০২৩ সাল শুরু করছি। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা স্তিমিত হয়ে আসছে। বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি দখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে- সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না। তবে ইউক্রেনকে এখন পর্যন্ত সেরকম কোনো অঙ্গীকার করতে শোনা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com