শনিবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পঠিত

বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন হাছান মাহমুদ।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, আওয়ামী লীগ একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। মির্জা ফখরুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না। খালেদা জিয়া ধারণ করেন না। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সমস্ত বক্তব্য আসলে তার বেলায় প্রযোজ্য। বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।’

হাছান মাহমুদ বলেন, এ দেশে বাঙালির চেতনা, বাঙালির অর্জন—সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের এই দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকারকে হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com