সোমবার, ০২:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

‘মনে হচ্ছিল, এই কাঁপুনি কখনো থামবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে মা-বাবার সাথে থাকতেন সাংবাদিক ইয়াদ কুর্দি। সোমবার ভোরে যখন ভূমিকম্প আঘাত হানে বাড়িতেই ছিলেন তারা। তার মনে হয়েছিল, এই ভূমিকম্প মনে হয় কখনো থামবে না! আতঙ্কিত হয়ে ঘর থেকে তারা ছুটে বেরিয়ে ছিলেন শুধু পায়জামা পরে।

সিএনএনকে এই সাংবাদিক বলেন, ‘মনে হচ্ছিল, এই কাঁপুনি কখনো থামবে না।’

তিনি বলেন, ‘আমরা আতঙ্কে শুধু পায়জামা পরে বের হয়েগিয়ে ছিলাম। আধা ঘণ্টা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে ছিলেন তারা। এরপর কম্পন থামলে ঘরে গিয়ে কোট আর জুতা পরে নেন।

গাজিয়ানতেপের আরেক বাসিন্দা রয়টার্সকে বলেন, ‘এমন ভয়ঙ্কর কিছু কখনো অনুভব করিনি।’

তিনি বলেন, ‘কোলে থাকা শিশুর মতো শহরের ভবনগুলো দুলে উঠছিল!’

পুরো নাম প্রকাশ না করে এরডেম বলেন, ‘আমার ৪০ বছরের জীবনে এমন কিছু দেখিনি!’

‘কমপক্ষে তিনবার খুব জোরে ঝাঁকুনি খেয়েছি আমরা। নিজেদের খাঁচা থাকা শিশুর মতো মনে হয়েছিল।’

তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে, তা দেখতে পারিনি। কারণ অনেক অন্ধকার ছিল!’

তিনি ফোনে বলতে থাকেন, ‘কেউ গাড়িতে বা কেউ নিজ বাড়ি থেকে দুরে খোলা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছিল। আমি কল্পনাও করতে পারি না যে গাজিয়ানতেপের কোনো বাসিন্দা এখন বাড়িতে আছেন।’

সূত্র : সিএনএন, আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com