বৃহস্পতিবার, ০৯:৩৪ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফের খুলে দেয়া হলো রাসূল সা:-এর স্মৃতিবিজড়িত মদিনার সেই ঐতিহাসিক মসজিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ বার পঠিত

মদিনা মুনাওয়ারায় অবস্থিত ঐতিহাসিক মসজিদে আবু বকর সিদ্দিক রা:-এর পুনঃনির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর মুসল্লিদের নামাজের জন্য খুলে দেয়া হয়েছে।

শনিবার আলআরাবিয়া বিষয়টি নিশ্চিত করে। পত্রিকাটি জানায়, মসজিদে আবু বকর সিদ্দিক রা: মদিনার মসজিদে নববীর অদূরে আল-মাসলা বা আল-মানাখা এলাকায় অবস্থিত।

জাজিরাতুল আরবের ঈদের নামাজ পড়া হয়- এমন ঐতিহাসিক মসজিদগুলোর একটি মসজিদে আবু বকর সিদ্দিক রা:- যেখানে রাসূল সা: ঈদের নামাজ আদায় করেছেন।

মসজিদের অনন্য স্থাপত্য শৈলীকে সংরক্ষণের উদ্দেশে পুনঃনির্মাণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসাথে আশপাশের অন্তত ৯৩ বর্গ মিটার এলাকায় মসজিদের প্রাচীন স্থাপত্য পুনরুদ্ধার করা হয়েছে।

সূত্র : আলআরাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com