সোমবার, ০১:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনা, গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

ভূমধ্যসাগরে নৌ-দুর্ঘটনায় একজন গর্ভবতী নারী ও ৪ বছরের একটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো বলছে, এছাড়া দুর্ঘটনা কবলিত ওই বোটটি থেকে অন্তত ৪৬ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার আলজাজিরা জানায়, মৃতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। স্থানীয় সময় শুক্রবার ভোরে ল্যাম্পেডুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয় বলে এএফপিকে জানিয়েছেন সেখানকার মেয়র ফিলিপ্পো মানিনো।

সূত্র জানায়, বোটটি উত্তর আফ্রিকা থেকে কয়েক ডজন লোককে বহন করে ইউরোপে প্রবেশ করছিল। তবে আরোহীদের বিস্তারিত পরিচয় ইতালির কোনো পত্রিকা এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।

প্রতিবছরই বেশ সংখ্যক লোক উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে পাড়ি দেয়ার জন্য সমুদ্রপথে এরকম নৌযাত্রার ঝুঁকি নিয়ে থাকে। নৌকাগুলো বেশিরভাগ সময় ওভারলোড নিয়ে অনিরাপদে রওনা হয়। যাত্রীদের বেশিরভাগ ইতালি কিংবা মাল্টাতে জীবন কাটাতে ভূমধ্যসাগর পাড়ি দেয়। উদ্দেশ্য- একটু উন্নত ও স্বস্তির জীবন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com