সোমবার, ০১:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় নজরদারি বেলুন : পেন্টাগন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর গত কয়েক দিন ধরে ঘুরপাক খাচ্ছে একটি রহস্যময়ী বেলুন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, এটি চীনের গোয়েন্দা নজরদারি বেলুন। এখন এ বেলুনটির উপর নজর রাখা হচ্ছে।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দৃঢ় বিশ্বাস উচ্চ-উচ্চতার এ বেলুনটি চীনেরই। সর্বশেষ বেলুনটিকে দেখা গেছে মোন্টানা রাজ্যে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আসন্ন চীন সফরের আগে আগে ওই চীনা বেলুনের বিষয়টি আলোচনায় এসেছে। আগামী সপ্তাহে চীন সফর করবেন ব্লিংকেন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, ‘বেলুনটি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল উচ্চতাসীমারও উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, ফলে ওইসব এলাকার স্থলে বসবাসকারী নাগরিকদের জন্য শারিরীক ও সামরিক কোনো ঝুঁকি নেই।’

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুনটি বর্তমানে মার্কিন গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে। ফলে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com