সোমবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এবার পাঞ্জাবের থানায় হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ১০১ জন নিহত হওয়ার এক দিন পরই দেশটির পাঞ্জাব প্রদেশের একটি থানায় হামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছিল বলে দাবি করা হয়েছে। পুলিশ অবশ্য মিয়ানওয়ালির ওই থানায় হামলাকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

এই হামলাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ টিটিপি এই প্রথমবারের মতো পাঞ্জাবের কোনো থানায় হামলা চালাল। এর আগে তারা আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন খাইবার পাকতুনখাওয়া প্রদেশে থানা ও চেক পোস্টগুলোতে হামলা হয়েছে।

পুলিশ সর্বশেষ এই হামলায় হতাহতের ব্যাপারে কোনে তথ্য দেয়নি।

পাঞ্জাব পুলিশের শীর্ষ কর্মকর্তা ড. উসমান আনোয়ার বুধবার ডনকে বলেন, সন্ত্রাসীদের খুঁজতে সাঁড়াশি অভিযান চলছে।

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com