সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মার্কিন সমর্থনপুষ্ট এশিয়ান সামরিক সম্মেলনে মিয়ানমার আমন্ত্রিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১১৬ বার পঠিত

থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের কো-চেয়ারে আয়োজিত একটি আঞ্চলিক সামরিক সম্মেলনে দু’বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী আমন্ত্রিত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর জোটের (আসিয়ান) ১০ সদস্য ছাড়াও সম্মেলনে অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেবেন।

পাঁচ দিনের আসিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং প্লাস (এডিএমএম-প্লাস) এক্সপার্টস ওয়ার্কিং গ্রুপ অন মেরিটাইম সিকিউরিটি সম্মেলন ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

নিরপেক্ষ অনলাইন পাবলিকেশন মিয়ানমার নাও জানিয়েছে, সম্মেলনে উদ্ধার, জলদস্যূতা, মাদক পাচার, অস্ত্র পাচার ও আদম পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লে. কর্নেল মার্টিন মেইনার্স মিয়ানমার নাওকে বলেন, আসিয়ান প্রটোকল অনুযায়ী মিয়ানমারের সামরিক বাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটির নেতারা নানা ধরনের বিধিনিষেধের মধ্যে পড়েছেন। আসিয়ানের প্রধান সম্মেলনে মিয়ানমারের সামিরক বাহিনীর প্রতিনিধিদের প্রবেশ করতে দেয়া হয়নি। কয়েকটি দেশ অভ্যুত্থানে ক্ষমতা হারানো নির্বাচিত রাজনীতিবিদদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল ইউনিটি সরকারের’ সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। চলতি বছরই আসিয়ানের পর্যায়ক্রমিক সভাপতি হতে চলেছে ইন্দোনেশিয়া। তখন মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com