সোমবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৭২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১২৫ বার পঠিত

পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মসজিদটি ছিল পেশোয়ারের পুলিশ লাইন্সের ভেতরে। সেখানে সাধারণত ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য জোহরের নামাজ পড়েন। আর পুলিশ লাইন্সে প্রায় এক হাজার পুলিশ সদস্য থাকেন।

স্থানীয় সময় বেলা দেড়টা অর্থাৎ জোহরের নামাজের সময় ওই বিস্ফোরণের সময় মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল।

মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মুসল্লি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই হামলা ছিল আত্মঘাতী। হামলাকারী সামনের কাতারে বসে ছিল এবং শরীরে বাঁধা বোমা ফাটিয়ে দেয়। নিহতদের মধ্যে মসজিটির ইমাম সাহিবজাদা নূর উল আলমও রয়েছেন।

খাইবার পাকতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি জানিয়েছেন, কিভাবে হামলা হলো, তা নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, ‘হামলাকারী কিভাবে এলো, তা আমরা জানি না।’
তিনি বলেন, পুলিশ লাইন্সের ভেতরে ফ্যামিলি কোয়ার্টার রয়েছে। হামলাকারী আগে থেকেই সেখানে বসবাস করছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মসজিদটিতে প্রবেশের সময় দুটি নিরাপত্তা ফটক পাড়ি দিতে হয়।

টার্গেট পুলিশ?

পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা বলেছেন, হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ। কারণ নিহতদের বেশির ভাগই ছিল ওই বাহিনীর সদস্য।

পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় মিডিয়াকে বলেন, বিষ্ফোরণের সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর। তিনি বলেন, ‘জরুরী পরিস্থিতি তৈরি হয়েছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন এই হামলার পেছনের লোকদের সাথে ‘ইসলামের কোনো সম্পর্ক নেই।’

বিবৃতিতে প্রধানমন্ত্রী শরিফ বলেন, ‘সন্ত্রাসের এই হুমকি মোকাবেলায় জাতি ঐক্যবদ্ধ।’

শাহবাজ শরিফ পেশোয়ারে গেছেন।

রাজধানী ইসলামাবাদে পুলিশ উচ্চ-সতর্কাবস্থা জারি করেছে। রাজধানীতে ঢোকার এবং বেরুনোর সব পথে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র : জিও নিউজ, বিবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com