রবিবার, ১১:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

চীনের জিনজিয়াংয়ে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত শায়া কাউন্টির জিনজিয়াং উইঘুর অঞ্চলে ৬ দশমিক ১-মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।

সোমবার বেইজিং সময় সকাল ৭টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) একথা জানায়।

সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তদন্তকারীরা ভূমিকম্পের উপকেন্দ্রের বিষয়ে জানার চেষ্টা করছেন। তবে ভূমিকম্পের কারণে স্থানীয় পাওয়ার গ্রিড, তেল ও গ্যাস উৎপাদন বা পেট্রোকেমিক্যাল শিল্পে কোনো বাধার খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি তাদের ভিডিওতে ভূমিকম্পের চিত্র দেখিয়েছে। এতে দেখা গেছে, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে।

এদিকে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার প্রাথমিকভাবে ভূমিকম্পটির ৬ দশমিক ১ শনাক্ত করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর মাত্রা ৫ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।

পাহাড় ও মরুভূমির অঞ্চল জিনজিয়াং। এটি চীনের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। বেশিরভাগ ভূমিকম্পই প্রধান শহরগুলোর বাইরে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com