সোমবার, ১২:২৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

খেরসনে রুশ গোলাবর্ষণে নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রোববার রাশিয়ার গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেছেন, ‘রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।’

গতবছর নভেম্বরে খেরসন শহর থেকে মস্কোর সেনা প্রত্যাহারের পর ইউক্রেনের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে শান্তই ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এ শহর ও আঞ্চলিক রাজধানী ঘন ঘন গোলাবর্ষণে কেঁপে ওঠে।

এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় খারকিভে চারতলা একটি আবাসিক ভবনে রুশ হামলায় এক বৃদ্ধা নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের গভর্নর এ কথা জানিয়েছেন।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় সম্প্রতি তীব্র লড়াই চলছে। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, একটি রেলওয়ে সেতুতে কিয়েভের হামলায় চারজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, খেরসন, জাপোরোঝিয়াসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের আরো দু’টি অঞ্চল রাশিয়া অন্তর্ভূক্তির ঘোষণা দিলেও এসব এলাকা মস্কো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com