শনিবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ বার পঠিত

বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় এক বিএনপি নেতার বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় বিএনপির ২ নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বার্থী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. করিম লস্কর (৩৬) ও বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ইউপি সদস্য করিম লস্করের বাড়ির পাশের গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করতেন। করিম লস্করের বড় ভাই আবদুল কাদের লস্কর (৪০) শুক্রবার সকাল আটটার দিকে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। সকাল নয়টার দিকে বিএনপি নেতা আজিজ ফকিরের আত্মীয় মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) ওই পথ দিয়ে যাওয়ার পথে বেড়া দেখে তা ভাঙার চেষ্টা করেন। এ সময় ইউপি সদস্য করিম লস্করের স্ত্রী রিনা আক্তার (৩০) বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই নারী মারামারিতে লিপ্ত হন। সকাল ১০টার দিকে লাকি বেগমের ভাশুর রিপন ব্যাপারী (৩৫) বার্থী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে করিম লস্করের বাড়ির সামনে পৌঁছালে করিম লস্করের সমর্থকেরা তাঁকে পিটিয়ে জখম করেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণ আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com