সোমবার, ১২:১৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে পুলিশ সদস্যের গুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ভারতের ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের বুকে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গুলি করেছেন তাদেরই একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)।

রোববার বেলা ১টার দিকে ওড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটেছে।

গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। তার বুকে দুটি গুলি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, গাড়ি থেকে নামার সময়ই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ‘এএসআই গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোশাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনো জানা যায়নি। রোববারের ওই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন তার দল- বিজু জনতা দলের (বিজেডি) নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com