রবিবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপি মৃত ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করছে : শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত ইস্যু নিয়ে রাস্তায় নামার চেষ্টা করা কোনো রাজনৈতিক দলের জন্য কতটা সঠিক কাজ সেটাও বিএনপিকে ভেবে দেখতে হবে।

তিনি বলেন, কারণ তত্ত্বাবধায়ক সরকারটা এখন মৃত এবং বহু বছর ধরে মৃত। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে এবং নষ্ট করে পচিয়ে ফেলেছে।

দীপু মনি শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গিয়ে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির এখন আর কোনো ইস্যু নেই। তাই মৃত ইস্যু নিয়ে এখন আন্দোলন করতে চাইছে। কিন্তু আন্দোলন করে লাভ হবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকলেই যেন ভালো থাকে তার ব্যবস্থা গ্রহণ করছেন। একসময় দেশের মানুষকে না খেয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেয়ায় দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে; তারা ইসলামের সেবক নয়। গুজবে কান না দিয়ে সকলকে সচেতন থাকতে হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com