রবিবার, ১০:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পূর্ব জেরুসালেমে সিনাগগে গুলি, নিহত ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

অধিকৃত পূর্ব জেরুসালেমে একটি ইসরাইলি বসতিতে অবস্থিত একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে গুলিতে অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এ ঘটনা ঘটেছেঠ
ম্যাগান ডেভিড অ্যাডম ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, তারা আহত ১০ ব্যক্তির চিকিৎসা করছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

আল জাজিরার জেমস বেইস ঘটনাস্থল থেকে বলেন, ‘আমরা যতটুকু বুঝতে পারছি তা হলো যে সিনাগগের সামনে একটি গাড়ি আনা হয়। তারপর এক বন্দুকধারী বের হয়ে এসে গুলি চালায়।’ অবৈধ ইসরাইলি বসতিটি নেভ ইয়াকুভে অবস্থিত।

বেইস বলেন, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটির আগে কোনো ‘নিরাপত্তাগত রেকর্ড’ নেই।

এখন পর্যন্ত কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

পূর্ব জেরুসালেমের জেনিনে ইসরাইলের ভয়াবহ হামলার এক দিন পর এ ঘটনা ঘটেছে। ইসরাইলিরা বৃহস্পতিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে এক বয়স্ক ব্যক্তিসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করে। একটি বাড়িতে ফিলিস্তিনি যোদ্ধারা অবস্থান করছে- এমন অভিযোগ এনে ইসরাইলি সৈন্যরা সেখানে অভিযান চালিয়েছিল।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com