সোমবার, ০৮:২৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পঠিত

পাঠ্যপুস্তক না খুলে দেখেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজবে কান না দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড নামের একটি রিসোর্টে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আপনারা যারা আমার মন্ত্রণালয়ের আছেন, তারাও সবাই বইটা খুলে দেখেন নাই। যা যা এদিক-সেদিক শুনতেছেন, সবাই ফিসফিস করে আশপাশের আত্মীয়স্বজন সবাইকে জিজ্ঞেস করেন, আসলেই কি এটা লিখছে। এটাতো ভালো কাজ হয় নাই! বলেন কিনা?  আসলে বইটা কেউ খুলে দেখেন নাই। অথচ বইটা দেখা সবচেয়ে সোজা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাড়ির আশপাশে স্কুল আছে, আপনাদের সন্তানরা সেখানে পড়াশুনা করছে, আপনারা সেখানে গিয়ে দেখুন। তাছাড়া মোবাইলের ইন্টানেটের মাধ্যমে এনসিটিবির ওয়েবসাইটে গেলেই বই পাবেন, বইয়ের পুরোটা আছে। একটু খুলে দেখে নেবেন যেই যেই পাতায় যেসব ভুল আছে বলতেছে, আদৌ তা আছে কিনা? খুঁজে দেখবেন।’

দীপু মনি বলেন, ‘আমি মনে করি একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্যতা যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। অতএব গুজবে কান দেবেন না। চিলে কান নিয়ে গেছে শুনেই চিলের পিছে দৌড়াবেন না। আগে কানে হাত দিয়ে দেখুন কান আছে কি না।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘ভুল হয়ে থাকলে স্বীকার করে নেব। আমরা যারা কাজের সঙ্গে যুক্ত ছিলাম তারা কেউ ফেরেশতা নই, সবাই মানুষ। আমরা সতর্কতার সঙ্গে কাজ করেছি, তবুও ভুল হতে পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল হলে সংশোধন করব, কিন্তু যা বলা হচ্ছে তা সবগুলোই মিথ্যা।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা) বেলায়েত হোসেন তালুকদার, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঈসমাইল, কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com