রবিবার, ১০:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনা অসম্ভব : ক্রেমলিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন, পুতিনের সাথে শান্তি আলোচনায় বসার তার ‘কোনো আগ্রহ নেই।’

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইউক্রেনীয় নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেক আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জানি জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ভোটারদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেগুলো মনে রাখা বা তাকে নির্বাচিত করা ভোটারদের স্মৃতিকে সতেজ করা কঠিন নয়। তিনি কখনই দনবাস সমস্যার সমাধান করেননি। তিনি মিনস্ক চুক্তিগুলি প্রত্যাখ্যান করেছিলেন।

পেসকভ বলেন, উপরন্তু, দেখা যায় যে, তিনি কখনই সেগুলো বাস্তবায়ন না করে বরং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন।’

পেসকভ আরো বলেন, এসব কারণেই তিনি নিজেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের সাথে সম্ভাব্য আলোচনা বন্ধ রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি গ্রেট ব্রিটেনের ‘স্কাই নিউজ টিভি’ চ্যানেলকে জানান, তিনি পুতিনের সাথে শান্তি আলোচনায় আগ্রহী নন।

জেলেনস্কি বলেন, পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ভেবেছিলেন তার সঙ্গে ‘কেউ নেই।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com