রবিবার, ০৯:২২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভিসানীতিতে কড়াকড়ি চান ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্যা বাড়বে ভারতীয় শিক্ষার্থীদের?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

মাস কয়েক আগে তিনি অভিযোগ করেছিলেন, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী যারা ব্রিটেনে থেকে যান, তারা হলেন ভারতীয়! নয়াদিল্লির পক্ষ থেকে কূটনৈতিক স্তরে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। ব্রিটেনের সেই স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারমান এবার যে ভিসানীতি চালু করতে চাইছেন তাতে ভারতীয় শিক্ষার্থীরা বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, বিদেশী শিক্ষার্থীরা যাতে অধ্যয়ন-পরবর্তী পর্যায়ে বেশি দিন ব্রিটেনে থাকতে না পারেন, তা নিশ্চিত করতেই ভিসানীতি বদলাতে সক্রিয় হয়েছেন ব্রেভারম্যান। এ নিয়ে ব্রিটেনের শিক্ষা দফতরের সাথে তার মতবিরোধ শুরু হয়েছে।

ব্রিটেনের গ্র্যাজুয়েট ভিসা রুট অনুযায়ী, ভারতীয় শিক্ষার্থীরা অধ্যয়ন-পরবর্তী পর্যায়ে কাজের সন্ধানের জন্য দু’বছর পর্যন্ত থাকার সুযোগ পেতেন। কিন্তু ওই সময়সীমা কমানোর সুপারিশ করেছেন ব্রেভারম্যান। ঋষি সুনক সরকারের শিক্ষা দফতরের আশঙ্কা, নতুন ভিসানীতি কার্যকর করলে ভারতীয়সহ বিদেশী শিক্ষার্থীদের কাছে ব্রিটেনের আকর্ষণ কমবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com