শনিবার, ০৩:৩৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আড়াইবাড়ী দরবারের বার্ষিক মাহফিল আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবারের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে আজ।

শুক্রবার বাদ জুমা দরবার শরীফ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে সভাপতিত্ব করবেন মরহুম গোলাম হাক্কানী র:-এর সাহেবজাদা, মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী র:-এর বড়ভাই আমেরিকা প্রবাসী আল্লামা হযরত মাওলানা পীরজাদা এ বি এম গোলাম কিবরিয়া সাঈদী।

দরবারের বর্তমান গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদীর পরিচালনায় এ মাহফিলে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহের আল-জাবেরী, প্রিন্সিপাল আল্লামা ড. সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী, ড. ফয়জুল হক, মাওলানা এম হাসিবুর রহমান, হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, পীরজাদা গোলাম কবির সাঈদী, পীরজাদা হাফেজ শাফাকাত মো: গোলাম সোবহানী সাঈদীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

মাহফিলে যোগ দিয়ে অশেষ নেকী হাসিলের জন্য গোলাম খাবীর সাঈদী ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com