রবিবার, ০৯:২১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হোটেলে প্রেমিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

প্রেমিকাকে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ প্রেমিক! গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হালিশহরে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল হোটেলের কক্ষ থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার হয়। তার আগে প্রেমিক সুমন সাহা নিজেই থানায় গিয়ে জানান, তিনি তার প্রেমিকাকে খুন করেছেন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জেরে মাথা গরম করেই এই ঘটনা ঘটিয়েছেন প্রেমিক। পরে অনুশোচনায় জেঠিয়া থানায় আত্মসমর্পণ করেন তিনি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, কোচবিহারের বাসিন্দা সোমা মণ্ডলের নামে হালিশহরের একটি হোটেল বুক করা হয়েছিল। গত দুই দিন ধরে প্রেমিক সুমন সাহার সঙ্গে সেখানেই থাকছিলেন তিনি।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সুমন-সোমার মধ্যে কোনো বিবাদ-অশান্তি হতে দেখেননি হোটেলকর্মীরা। আচমকা বুধবার বিকেল থেকে প্রেমিকার দেখা মেলেনি। নিখোঁজ ছিল প্রেমিকও।

পরে জানা যায়, সন্ধ্যায় জেঠিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ওই যুবক। সেখানে তিনি জানান, রাগের মাথায় তিনি তার প্রেমিকাকে খুন করেছেন। তার কথায় হকচকিয়ে যায় পুলিশ। পরে হোটেলে এসে বন্ধ কক্ষ খুলে সোমার দেহ উদ্ধার করে তারা।

দেখা যায়, বাথরুমে পড়ে রয়েছে সোমার মরদেহ। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা চলছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, মাথা গরম করেই এই ঘটনা ঘটিয়েছে যুবক।

 

হোটেলটির ব্যবস্থাপক বুদ্ধদেব বাগ গতকাল জানান, ২৩ তারিখ প্রথম তারা হোটেলে আসেন। কোচবিহারের বাসিন্দা ছিলেন সোমা। দুই দিন হোটেলের ঘরেই ছিল। আজ বিকেলে আচমকা হোটেলে পুলিশ আসে। ঘরের তালা খুলতেই দেখা যায় বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই সোমা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com