রবিবার, ০৯:২২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এবার মাইক পেন্সের বাড়িতে মিলল গোপন নথি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের পর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়িতে এবার রাষ্ট্রের গোপন নথি পাওয়া গেছে। গেল সপ্তাহে তার ইন্ডিয়ানার বাসা থেকে নথিগুলো উদ্ধার করা হয়। মার্কিন সরকারের শীর্ষ পদে সেবা দেওয়া কর্মকর্তাদের বাড়িতে গোপন কাগজপত্র খুঁজে পাওয়ার সর্বশেষ ঘটনা এটি।

আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মাইক পেন্সের ইন্ডিয়ানার বাড়িতে একজন আইনজীবী ওই নথিগুলো আবিষ্কার করেন। পরে সেগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।

পেন্সের একজন সহযোগী সিবিএস নিউজকে বলেছেন, উদ্ধারকৃত নথিগুলো পেন্সের বাড়ির একটি অনিরাপদ এলাকায় বাক্সে সংরক্ষণ করা ছিল। মার্কিন সংবাদমাধ্যমের মতে, নথিগুলো প্রথমে ভার্জিনিয়ায় পেন্সের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরে ইন্ডিয়ানাতে পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।

এদিকে নথি উদ্ধারের পর পেন্সকে সমর্থন করে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি পেন্সকে ‘একজন নির্দোষ মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্পের দাবি, ‘তিনি তার জীবনে জেনেশুনে অসৎ কিছু করেননি। তাকে একা থাকতে দাও!!!’

এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও এমন গোপন নথি উদ্ধার করা হয়েছিল। এর জেরে তদন্তকারীরা ইতোমধ্যে বাইডেন এবং ট্রাম্পের কাছ থেকে নথি উদ্ধারের বিষয়ে অনুসন্ধান করছেন। এ ছাড়া নথি অপব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন ট্রাম্প।

বিবিসি বলছে, প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্রে কোনো প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের রেকর্ড ও নথিগুলো দেশটির জাতীয় আর্কাইভসে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী, এই ধরনের নথিপত্র নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com