রবিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার সফরকারী নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে স্বাততিক ভারতীয় ক্রিকেট দল। এই জয়ে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

ইন্দোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৭ বল খেলে উদ্বোধনী জুটিতে ভারতকে ২১২ রানের সূচনা এনে দেন রোহিত ও গিল।

ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি পূর্ণ করে ৯টি চার ও ৬টি ছক্কায় ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। ৭৮ বলে ১১২ রান করেন ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির করা গিল। তার ইনিংসে ১৩টি চার ও ৫টি ছয় ছিলো।

পরের দিকে হার্ডিক পান্ডিয়ার ৩৮ বলে ৫৪ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

জবাবে দলের হয়ে একাই লড়াই করেন ওপেনার ডেভন কনওয়ে। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে ১৩৮ রানে থামেন তিনি। ১০০ বল খেলে ১২টি চার ও ৮টি ছয় মারেন কনওয়ে। দলের অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হলে ৫২ বল বাকি থাকতে ২৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের শারদুল-কুলদীপ ৩টি করে উইকেট নেন।

আগামী ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।
সূত্র : ক্রিকইনফো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com