রবিবার, ০৮:৩৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

জার্মানির সুস্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠাবে পোল্যান্ড!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

জার্মানির সুস্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টি ভাবছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানি আনুষ্ঠানিক অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লিওপার্ড টু ট্যাংক ইউক্রেনকে পাঠাতে প্রস্তুত দেশগুলোর একটি জোট তৈরি করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক সোমবার টেলিগ্রামে লিখেছেন, লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের ১০-২০টি নয়, ‘কয়েক শ’ ট্যাংক’ দরকার।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ট্যাংক পাঠানোর বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার বিতর্ক মার্কিন নেতৃত্বাধীন সামরিজ জোট ন্যাটোর ‘ক্রমবর্ধমান ভীতি’ই দৃশ্যমান করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে ‘এর দায়ভার বহন করতে হবে।’

রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ইউক্রেনকে ট্যাংক দিতে রাজি হবে কি না তা বলেননি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সাথে সমন্বয় করে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি ইউক্রেনে লেকলার্ক ট্যাংক পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে ট্যাংক পাঠানোর বিষয়টি ফ্রান্সের নিরাপত্তাকে বিপন্ন করতে পারবে না বা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ বৃদ্ধি করতে পারবে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি রবিবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইউক্রেনীয়দেরকে ‘লিওপার্ড টু-এর মতো অস্ত্র দিয়ে সজ্জিত অবস্থায়’ দেখতে চান।

যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদ্য নিযুক্ত রিপাবলিকান চেয়ারম্যান মাইকেল ম্যাককল এবিসি-র ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে তাদের ভারী অ্যাব্রাম যুদ্ধ ট্যাংকগুলো প্রদানের প্রস্তাব দেয়া, যাতে জার্মানি তাদের লিওপার্ড টু পাঠাতে উৎসাহিত হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com