রবিবার, ০৮:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুদ্ধে রাশিয়ার ১ লাখ ৮০ হাজার সেনা হতাহত: নরওয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সেনা নিহত বা আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন ৩০ হাজার। নরওয়ের সেনা প্রধান গতকাল রোববার এ হিসেব প্রকাশ করেন। খবর এএফপি’র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে কোনও দেশের পক্ষ থেকেই হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

কিন্তু নরওয়ের জেনারেল বলেছেন, ইউক্রেনে সম্ভবত তাদের এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ভয়ানক এই যুদ্ধে দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা নিহত কিংবা আহত হয়েছেন। সম্ভবত ইউক্রেনের সংখ্যাও একই।

তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নরওয়ের সেনাপ্রধান দেরী না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com