রবিবার, ০৯:১১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে শিশুসহ ১১ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি ভ্যানগাড়ি দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটিতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে আগুন ধরে তারা মারা যায়। সোমবার পুলিশ এ কথা জানিয়েছে।

দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সরকারি ছুটির দিনে।

পুলিশ কর্নেল ইঙ্গিওস পোলদেজ জানান, ১২ জনকে বহনকারী ভ্যানটি উত্তর-পূর্ব আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংক অভিমুখে যাওয়ার সময় মধ্য নাখোন রাতচাসিমা প্রদেশে শনিবার রাতে মহাসড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ইঙ্গিওস এএফপি’কে বলেন, দুর্ঘটনার পর এক ব্যক্তি জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও অন্যরা সেখানে আটকা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী থানাচিট কিংকাউ বলেন, তিনি দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। পরে যাত্রীদের চিৎকার শুনে জেগে উঠেন।

তিনি বলেন, ‘আমি ঘুম থেকে জেগে উঠে জানতে পারি যে, ভ্যানটি উল্টে গেছে। তবে কী হয়েছে তা আমি দেখতে পাইনি।’

‘দুর্ঘটনার পর গাড়িটির পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা পুরো ভ্যানে ছড়িয়ে পড়ে।’

তিনি আরো বলেন, ‘আমি গাড়ির জানালায় লাথি মারতে শুরু করি এবং একটি ছোট ছিদ্র দিয়ে বের হতে সক্ষম হই।’

‘এর পরপরই ভ্যানটি বিস্ফোরিত হয়।’

স্থানীয় উদ্ধারকারী দলের নিখোম সিউন নামের এক স্বেচ্ছাসেবক বলেন, ভ্যানটিতে আগুন ধরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com