রবিবার, ০৯:১২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ক্যালিফোর্নিয়ায় হামলার কারণ অস্পষ্ট ও রহস্যেঘেরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন চান্দ্রবর্ষের উৎসব উদযাপনকালে এক বন্দুকধারীর এলোপাথাড়ি হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি অস্পষ্ট ও রহস্যেঘেরা।

পুলিশ এই কথা জানিয়েছে।

খবর এএফপি’র।

এলোপাথাড়ি গুলিতে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ৫০ বা ৬০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, এ হামলায় আরো প্রায় ১০ জন আহত হয়েছে।

এদিকে পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় শেরিফ রোববার একথা জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের কাছে ব্যাপকভাবে এশীয় অধ্যুষিত মন্টেরে পার্ক শহরের একটি নাচের স্টুডিও ও ক্লাবে এক ব্যক্তির এলোপাথাড়ি গুলির পর শনিবার গভীর রাতে ব্যাপক অভিযান শুরু হয়।

পুলিশ হামলাকারীকে শনাক্ত করার পর জানা গেছে তার নাম হুউ ক্যান ট্রান। তার বয়স ৭২ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কয়েক ঘণ্টার অভিযান শেষে পুলিশ একটি সন্দেহভাজন ভ্যানগাড়িকে চিহ্নিত করে।

কর্মকর্তারা কাছে গেলে ভেতর থেকে তারা একটি গুলির শব্দ শুনতে পায়।

লুনা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এলোপাথাড়ি গুলি হামলার ঘটনায় আর কোনো সন্দেহভাজন ছিল না।’

লুনা বলেছেন, ভয়ঙ্কর হামলার পেছনের কারণ স্পষ্ট নয়, রহস্যঘেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com