শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার আবেদন বিএনপি’র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পঠিত

নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করার কথা জানা গেছে।

গত ৭ ডিসেম্বর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আদালতে মামলার আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদি নাজিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেছেন তিনি। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের তিন দিন আগে অর্থাৎ ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘর্টনা ঘটে। সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজন নিহত হন। আহত হন পুলিশসহ অনেক নেতাকর্মী।

সংঘর্ষের পর সেদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে গ্রেফতার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপি’র চার শতাধিক নেতাকর্মীকে।

সংঘর্ষের ওই ঘটনায় আজ মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। রোববার দুপুরে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com