সোমবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পিতার মরদেহ কাঁধে কাতারের আমির যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবেই সবাই মিলে দেশ গড়তে হবে-প্রধানমন্ত্রী বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী নওগাঁ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু করতে সরকারকে চিঠি চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৯ বার পঠিত

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ সংস্থার সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনে ভোট দেন সদস্যরা। এর আগে ২০১২ সালে এই দায়িত্ব পালন করেছিলো বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই পদের জন্য নির্বাচিত প্রথম নারী। আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। মিশরের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকার পরামর্শক সংস্থা যা সংঘাতপূর্ণ দেশসমূহকে তাদের অনুরোধে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে থাকে। এর লক্ষ্য হলো অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নের মাধ্যমে সংঘাত রোধ করা।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যসহ ৩১। বাকিদের মধ্যে রয়েছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী প্রথম পাঁচটি দেশ ও আর্থিকভাবে সবচেয়ে বেশি অবদান রাখা পাঁচটি দেশের আরও মোট ১০ সদস্য।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্তমানে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠিয়ে থাকে বাংলাদেশ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com