রবিবার, ০৮:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

আর্মেনিয়ায় আগুন লেগে ১৫ সেনা সদস্যের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

আর্মেনিয়ার পূর্বাঞ্চলীয় গেঘারকুনিক প্রদেশের একটি সামরিকঘাঁটিতে আগুন লেগে অন্তত ১৫ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামের একটি সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার ও স্নাইপার কোম্পানির ব্যারাকে আগুন লাগে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে সেনা সদস্যদের ব্যারাকে আগুন লাগে। কীভাবে সামরিক ঘাটিতে এ ঘটনা ঘটলো তার কারণ উদঘাটন করতে পারেনি মন্ত্রণালয়। আগুন ১৫ সেনা সদস্যের মৃত্যু ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

গত আগস্টে রাজধানী ইয়ারভেনের একটি ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হন, আহত হন ৬০ জন। এর কারণ এখনো অজানা রয়ে গেছে।
নার্গানো-কারাবাখ সংকট নিয়ে ২০২০ সালে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে তুমুল সংঘাতে জড়িয়ে পড়ে আর্মেনিয়া। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি রয়েছে। কিন্তু সেখানকার বেশিরভাগ মানুষ জাতিগতভাবে আর্মেনিয়ার। মাত্র ৬ সপ্তাহের যুদ্ধে সাড়ে ৬ হাজার মানুষ নিহত হন। রাশিয়ার মধ্যস্থতায় সমাপ্তি ঘটে যুদ্ধের। কিন্তু উত্তেজনা এখনও রয়ে গেছে। ওই যুদ্ধের পর থেকে আর্মেনিয়ায় এ ধরনের ঘটনা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com