শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

কারামুক্ত হলেন বিএনপি নেতা সালাম ও এ্যানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পঠিত

দেড় মাস পর কারামুক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন সংঘর্ষ চলাকালে প্রথমে এ্যানিকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মহানগর নেতা আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। সম্প্রতি এই দুই নেতাও কারামুক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com