রবিবার, ১২:৫৬ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রিসে শ্রমিকদের বৈধতার ঘোষণায় সক্রিয় দালালচক্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

দীর্ঘদিন পর বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল গ্রিস সরকার। গত ৮ জানুয়ারি দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন এই ঘোষণায় আনন্দিত দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। সরকারি গেজেট প্রকাশের পত্রিকা ‘ফেক’ নতুন এই গেজেট ঘোষণা করেছে।

তবে ২০২২ সালের শুরুতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি করেছিল গ্রিস সরকার। সেই চুক্তি বলা হয়েছিল- বাংলাদেশ থেকে কৃষিকাজের চুক্তি ভিত্তিক ভিসা নিয়ে গ্রিসে আসবেন বাংলাদেশিরা এবং গ্রিসে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। তবে এই সুযোগ শুধুমাত্র ২০২২ সালের ফেব্রুয়ারির ৯ তারিখের মধ্যে যেসকল বাংলাদেশি গ্রিসে এসেছেন তারাই বৈধ হতে পারবেন। কিন্তু গত ৮ জানুয়ারির প্রকাশিত নতুন গেজেটে এ বিষয়ে কোনো বিষয় উল্লেখ করা হয়নি।

গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, গেল বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সঙ্গে সামঞ্জস্য রেখে এই বৈধকরণ করা হবে। বর্তমানে গ্রিস সরকার দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের জন্য অনলাইন প্লাটফর্ম খুলে দিয়েছে। যেখানে সকল অনিয়মিত বাংলাদেশিরা নিয়মিতকরণের জন্য আবেদনের সুযোগ পাবেন। আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরপরই আবেদনকারীর ইমেইলে তার অস্থায়ী আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিট পাঠানো হবে।

এদিকে, দেশটির নতুন ঘোষণায় সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। বাংলাদেশ থেকে শুরু করে গ্রিসেও দালালদের দৌরাত্ম শুরু হয়েছে। তারা বাংলাদেশিদের বৈধ করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com