বুধবার, ০১:৪৪ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

ভীরু কৃষ্ণকলি-সঞ্চিতা বাগচী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৪৩৫ বার পঠিত

ভীরু কৃষ্ণকলি

                   -সঞ্চিতা বাগচী (কোলকাতা)

কাঁপে থরো থরো ভীরু কৃষ্ণকলি,
ফুটিতে চাহে নব কোন পরশে।
দেখিয়া সে রূপ পাখির কাকলি
আজি বুঝি বাসন্তীধারা বরষে ।।

নয়ন মেলি সে উথাল পাথাল
এতো আলো আর এতো ভালবাসা,
হৃদয়েরে বুঝি করলো মাতাল।
জীবনে জাগে তার নূতন আশা।।

ভ্রমর যবে আসিয়া গুঞ্জরীল—
শরমে বুঝি রাঙিয়া একাকার।
মধু ভারে তার নয়ন মুদিলো
লজ্জা,ভয় সবে খুলে দিল দ্বার।।

না রহিলো বাধা,না কোন বন্ধন,
ভাসিয়া গেলো সে প্রেমের জোয়ারে।
মাখিয়া মনেতে সুখের চন্দন,
নবরূপে চিনিল দোঁহে দোঁহারে।।

কহে অলি হৃদয় মাধুরী মোর,
ঢালিয়া দিনু তব অধরে তাহা।
এবে খুলে দাও তব বাহুডোর,
ভুলিবোনা কভু দিলে তুমি যাহা।।

সজল নয়নে কুসুম শুধায়,
ফিরে যদি যাবে কেন তবে আসা?
আসিবার পরে মাঙিছো বিদায়,
বিরহ বেদনার এ কোন ভাষা?

আমি চেয়ে চেয়ে দেখি আর ভাবি
ইহারেই কি গো অনুরাগ কহে?
যাহার পরেতে নেই কোন দাবী,
চিরস্থায়ী তাহা কহিবার নহে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com