রবিবার, ০৭:২৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দেলোয়ার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেলোয়ারের ছোট ভাই আমির হোসেন ও সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো. মাহবুবুর রহমান পিবিজিএম।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গা ছড়া এলাকার বিএসএফের ছোড়া গুলিতে দেলোয়ার ও মারধরে এক নারী আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিজিবি টহল জোড়দার করেছে বলে জানানো হয়। বিএসএফের গুলি দেলোয়ারের কোমড়ে বিদ্ধ হলে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তিনি মারা যান।

বিএসএফের গুলি ছোড়া ও নারীকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল ৫টা থেকে আধাঘণ্টা পতাকা বৈঠক করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর আজ বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় বড়ছড়া আমদানী কারক সমিতির অফিসে দুদেশের কর্মকর্তাদের মধ্যে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com