শুক্রবার, ০৮:৪৭ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সংসদ উপনেতা হতে যাচ্ছেন মতিয়া চৌধুরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

জাতীয় সংসদের উপনেতার পদটিতে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। দলের সংসদীয় কমিটির একাধিক সদস্য আমাদের সময়কে এ তথ্য নিশ্চত করেছেন।

সূত্র জানায়, যে কোনো সময় এ সংক্রান্ত বিষয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এর আগে আওয়ামী লীগ সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর এ পদে ছিলেন। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একজন নারীকেই সংসদ উপনেতা করব।’ গতকাল বুধবার এ বিষয়টি চূড়ান্ত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এর আগে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সাল থেকেই জাতীয় সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম সাজেদা চৌধুরী। যদিও এই সময় তিনি নিজের অসুস্থতার সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন, যে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত হেরে গেলেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার সময় পর্যন্ত শেখ হাসিনা তাকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে গেছেন। জাতীয় সংসদে উপস্থিত না থাকতে পারলেও সংসদের উপনেতা হিসেবে তাকে রাখতে কোনো রকম কার্পণ্য করেননি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। সাজেদা চৌধুরী একা দুটি দায়িত্ব পালন করতেন। একদিকে তিনি ছিলেন সংসদ উপনেতা, অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com